Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
মুক্তদেশ

রেলের রানিং স্টাফদের দাবি পূরণে আলোচনা চলছে: উপদেষ্টা

রেলের রানিং স্টাফদের দাবি পূরণে আলোচনা চলছে: উপদেষ্টা

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Advertisement

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দাবি থাকতে পারে। কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক।

ফাওজুল কবির খান বলেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, মাইলেজ বিলের দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (লোকো মাস্টার, গার্ড, টিটিই)। যার ফলে বন্ধ রয়েছে সারাদশের ট্রেন চলাচল।

কমলাপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষা। ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নিরবতা।

তারা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসে বিপাকে পড়েছেন। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.