জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ই জানুয়ারি নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য-সচিব আব্দুল্লাহ আল আমিন, সহ মুখপাত্র আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নাইম আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মেহরাব সিফাত, জাহিদ আহসান’সহ দুই সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

