মুক্তকাল রিপোর্ট: হঠাৎ রাজনীতিতে উত্তাপ। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, অল আইয়েজ অন শহীদ মিনার- সময় উল্লেখ করা হয়েছে ৩১ ডিসেম্বর বিকাল তিনটা। সদস্য সচিব আকতার হোসেনও ফেসবুক স্টাটাসে জানালেন- এ বছরেই হবে, ৩১ ডিসেম্বর ইনশাআল্লাহ। আব্দুল হান্নান মাসউদ ইংরেজিতে লিখেছেন, ৩১ ডিসেম্বর হতে যাচ্ছে আরেকটি ৫ আগস্ট,তৈরি হোন- এখন না হলে কখনো নয়। রিফাত রশিদও লিখেছেন, অল আইয়েজ অন ৩১ ডিসেম্বর, নাও অর নেভার। অপরদিকে আসিফ মাহমুদও লিখেছেন কমরেডস- নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটিও তাদের ফেসবুকে লিখেছে ৩১ ডিসেম্বর ২৪- বিল্পবীরা প্রস্তুত তো? সারজিস, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম, আব্দুল কাদের কেউ বাদ যাননি ৩১ ডিসেম্বর নিয়ে আভাস দিতে।
জুলাই বিল্পবের পেছনে থাকা নেতৃত্বের হঠাৎ একযোগে এমন ঝড়ো স্টাটাস মুহুর্তেই উত্তাপ ছড়িয়েছে ইন্টারনেটে। কিন্তু কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর? পরবর্তী স্টাটাসে অবশ্য তার আভাস দিয়েছেন সবাই। তবে খুব সংক্ষিপ্ত। আসিফ মাহমুদ লিখেছেন প্রোক্লেমেশন অব জুলাই রেভিউলিশন। মিডিয়া সেলের মোহাম্মদ হিজবুল্লাহ অবশ্য পরিস্কার করেছেন স্টাটাসে। তিনি লিখেছেন, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনারে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা করা হবে।
এবার দেখার পালা নতুন কি সমীকরণ নিয়ে আসে ৩১ ডিসেম্বর।

