Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
মুক্তদেশ

“তুমি” সম্বোধন নিয়ে যা বললেন আজহারি

“তুমি” সম্বোধন নিয়ে যা বললেন আজহারি
মাহফিলে তুমি সম্বোধন নিয়ে নিজের ব্যখা দিয়েছেন আজহারি। ফেসবুক স্টাটাসে তিনি বলেন, “আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে এড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না।
একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেন-z দেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনি-র চেয়ে তুমি বললেই বেশী উৎফুল্ল হয়। আর তুমি বলে, আমিও সহজেই তাদের সাথে কানেক্ট করতে পারি।
মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন।
আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান ”
Advertisement

Leave a Comment

Your email address will not be published.