Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:47 pm
মুক্তদেশ

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পায়নি ঢাকা বলে এ  জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”

Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, “শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ নিয়ে ভারতের এই মুহূর্তে নতুন কিছু বলার নেই।”

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর তার বিরুদ্ধে একাধিক হত্যা ও গণহত্যার মামলা দায়ের হয়েছে। বিচারের স্বার্থে তাকে ফেরত পাঠানোর জন্য গত ২৩ ডিসেম্বর দিল্লিতে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা।

ঢাকা আশা করছে, ভারত বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে। তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.