Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
মুক্তদেশ

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিস্কার

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিস্কার
চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।  বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা জানিয়ে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বিবৃতিতে।
এছাড়াও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানানো হয়েছে।
Advertisement

Leave a Comment

Your email address will not be published.