দীর্ঘ ১১ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে ফিরবেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও পদত্যাগী জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ব্যারিস্টার রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার মাহমুদ আল-মামুন হিমু।
তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন। দিবাগত রাত ১টার দিকে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
