গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে গেছে একটি ট্রাক। ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
শনিবার ভোরে পাথর বোঝাই ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে যায় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান।
এ ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হয়েছে জানা গেলেও তাকে পাওয়া যায়নি।
