Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
মুক্তবিশ্ব

ফের ভূমিকম্পে কাঁপল চিলি

ফের ভূমিকম্পে কাঁপল চিলি

চিলির উত্তর উপকূলে শুক্রবার একটি ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৪ কিলোমিটার (প্রায় ৬৫ মাইল) গভীরে, যা তুলনামূলকভাবে মাঝারি গভীরতার কম্পন হিসেবে বিবেচিত হয়।

Advertisement

শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে শুক্রবারের ৬.৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগ ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং সতর্ক অবস্থানে রয়েছে।

এর কয়েকদিন আগেই চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে একটি শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

যার কেন্দ্র ছিল অ্যান্টার্কটিকার কাছাকাছি কেপ হর্ন এলাকায় এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ওই ঘটনায় সুনামি সতর্কতা জারি করেছিল চিলি কর্তৃপক্ষ এবং একাধিক পরাঘাত (aftershock) অনুভূত হয়।

চিলি দক্ষিণ আমেরিকার সবচেয়ে ভূমিকম্প-প্রবণ অঞ্চলগুলোর একটি। এটি মূলত প্যাসিফিক রিং অব ফায়ার নামে পরিচিত ভূ-প্রাকৃতিক বেল্টের অংশ। এ অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্প হয়ে থাকে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.