আল জাজিরার গাজার সংবাদদাতা জানিয়েছেন যে, “ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় শেষ সক্রিয় হাসপাতাল কামাল আদওয়ান হাসপাতালে আগুন দিয়েছে এবং কামাল আদওয়ান হাসপাতালের বেশিরভাগ ওয়ার্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে,” যা স্থানীয় কর্তৃপক্ষের মতে “বর্বর” একটি অভিযান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ ডজনখানেক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে, সৈন্যরা হাসপাতাল খালি করার পর অনেক রোগীর ভাগ্য এখনো অজানা।
উত্তর গাজায় শেষ সক্রিয় হাসপাতালে ইসরাইলের আক্রমণ: আগুন, ধ্বংসযজ্ঞ




