Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:20 pm
অন্যান্য

অবশেষে ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ!

অবশেষে ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাপ্পারাজ ও শাবনাজের সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’- এক সংলাপটি ভাইরাল হয়েছে। সে সংলাপ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিমস ও ভিডিও। এতে মজা নিয়েছেন এর মূল দুই শিল্পীও।

অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ!  শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম তার নিজ বাড়ি, টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ আরও অনেকে।

Advertisement

সেখানে মজার ছলে কনটেন্টও তৈরি করেছেন নাঈম, শাবনাজ ও বাপ্পারাজ।

নিজের ফেসবুকে শেয়ার করা নাঈমের এক ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে চড়ে এসে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম মজা করে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ সঙ্গে সঙ্গে বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না…!’

নাঈম তখন হেসে বাপ্পারাজের পিঠ চাপড়ান। এ সময় উপস্থিত থাকা অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে…’ গানটি গাইতে শুরু করেন। এর পরই তাদের পেছন থেকে এসে সামনে হাজির হন হেনা অর্থাৎ শাবনাজ।

ভাইরাল হওয়া সংলাপটি ছিল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার। ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ, আর বকুলের ভূমিকায় ছিলেন বাপ্পারাজ। সিনেমাটির নির্মাতা ছিলেন ইফতেখার জাহান, আর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমায় বাপ্পারাজ, শাবনাজ, আনোয়ার হোসেন ও অমিত হাসান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.