Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:56 am
অন্যান্য

মাদারগঞ্জে’ মুভ’ এর উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার ২০২৫

মাদারগঞ্জে’ মুভ’ এর উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার ২০২৫

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি

স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘মানবিক উন্নয়ন ভাবনা (মুভ)-এর উদ্যোগে আগামী ৮ নভেম্বর, শনিবার সকাল ৬টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ম্যারাথন প্রতিযোগিতা–২০২৫’।

Advertisement

প্রতিযোগিতাটি মাদারগঞ্জ এ. এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বালিজুড়ী বাজার ও উপজেলা চত্বর ঘুরে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।

‘মুভ’-এর আয়োজকদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে মানুষ ক্রমশ হতাশা, মানসিক ক্লান্তি ও অনৈতিক প্রতিযোগিতার মধ্যে নিমজ্জিত হচ্ছে। সমাজে নৈতিকতা, সংস্কৃতি, শিক্ষা, প্রকৃতি ও মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় ম্যারাথনের মতো উদ্যোগ মানুষকে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে প্রশান্ত রাখবে।

তারা বলেন, “জীবনকে ম্যারাথনের মতো দেখার দর্শন” আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যারাথন শেখায়—জীবন মানে এক লাফে শিখরে পৌঁছানো নয়; বরং ধৈর্য, অধ্যবসায় ও নিয়মিত প্রচেষ্টার মধ্য দিয়েই সাফল্য অর্জন সম্ভব।

বিশেষজ্ঞরা জানান, নিয়মিত হাঁটা বা দৌড় শরীরকে যেমন ফিট রাখে, তেমনি মনেও আনে প্রশান্তি। এটি রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতা থেকে দূরে রাখে।

‘মুভ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি এক মানবিক, সহযোগিতামূলক ও প্রাণবন্ত যাত্রা, যা শরীরের ক্লান্তি ও মনের বিষণ্ণতা দূর করে জীবনের প্রতি নতুন আশাবাদ জাগাবে।

Advertisement