Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:59 pm
মুক্তদেশ

ডাকসু প্রচারণায় ‘রোকেয়া হলের ছাত্র’ পরিচয়ে জামালপুরের কলেজছাত্র ধরা

ডাকসু প্রচারণায় ‘রোকেয়া হলের ছাত্র’ পরিচয়ে জামালপুরের কলেজছাত্র ধরা

মুক্তকাল প্রতিবেদক

আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদল নেতা হাবিবুর রহমান সাকিবের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বহিরাগত হিসেবে ধরা পড়েছেন মো. মনিরুজ্জামান। তিনি নিজেকে প্রথমে রোকেয়া হলের আবাসিক ছাত্র ও পরে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয় দেন।

Advertisement

কিন্তু অনুসন্ধানে জানা গেছে, মনির ঢাকার কোনো কলেজের ছাত্র নন; তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকায় লিফলেট বিতরণের কাজ করেন।

মনিরুজ্জামানের ভাতিজা রফিক জানান, “সে আশেক মাহমুদ কলেজের ছাত্র। ঢাকায় আজিমপুরে এক মেসে থাকে আর জীবিকার জন্য লিফলেট বিতরণ করে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) মহিউদ্দিন রনি তার ফেসবুকে ‘ডাকসুর প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের রোকেয়া হলের এক ভাই’ শিরোনামে ভিডিও পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি দেখে ক্ষুব্ধ হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনও জানায়, মনির তাদের শিক্ষার্থী নন এবং কলেজের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয়ে আইনগত পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছেন।

অন্যদিকে ছাত্রদল প্যানেলের প্রার্থী হাবিবুর রহমান সাকিব জানান, “ভিডিওতে যে যুবককে দেখা গেছে তাকে আমি চিনি না। আমার লিফলেট বিভিন্ন হলে ছোট ভাইদের দিয়ে রাখা হলেও তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।”

তিনি নির্বাচন কমিশনকে তদন্তের আহ্বান জানান এবং ডাকসুর পরিবেশ যেন সুন্দর থাকে সে আহ্বান করেন।

Advertisement