Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:44 pm
অন্যান্য

রংপুরে বাসের ধাক্কায় দুজন নিহত, আহত ১০

রংপুরে বাসের ধাক্কায় দুজন নিহত, আহত ১০

রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক ও পুলিশের পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) রাত ১টার দিকে বিশমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

Advertisement

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল।

এ সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ ওই ট্রাকের সামনে দাঁড়ায়। পরে সার্জেট পলাশ চন্দ্র পাল, কনস্টেবল মিজানুর রহমান ট্রাকের ড্রাইভারের সঙ্গে আলাপ করতে যান। এ সময় দ্রুতগতিতে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী অরিন পরিবহন প্রথমে ট্রাকে ও পরে পিকআপকে ধাক্কা দেয়।

এতে বাসটির বামদিক ও ট্রাকের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের সাইট ওয়ালে আটকা পড়ে এবং ট্রাক ও পিকআপ ছিটকে যায়। এ সময় পুলিশ সদস্য মিজানুর রহমান চাপা পড়েন। সার্জেট পলাশ চন্দ্র আহত হয় এবং বাসের দুজন ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, পুলিশ সদস্যসহ আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.