Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
মুক্তদেশ

প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে সম্মতি মিয়ানমারের

প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে সম্মতি মিয়ানমারের

বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার।

শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে এ কথা জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

Advertisement

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় দফায় মিয়ানমারকে এই তালিকা দেয় বাংলাদেশ। আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাই-বাছাই চলছে, যাদের নাম ও ছবির অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পার্শ্ববর্তী দেশটি।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ।

মিয়ানমার জানিয়েছে, তালিকাভুক্ত বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.