Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:59 pm
মুক্তদেশ

আরাকান আর্মির কাছ থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত

আরাকান আর্মির কাছ থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেনব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

Advertisement

তিনি জানান, টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরতে ধরতে ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে।

আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদের নৌকাসহ আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে, আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং মধ্যস্থতার পর আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

একই সাথে দীর্ঘ দিন যাবৎ আরাকান আর্মির জব্দ করা একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। দেশে ফিরেয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.