Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
মুক্তদেশ

প্রাথমিকে দ্রুত শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিকে দ্রুত শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৫ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়নসংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের চিন্তা দ্রুত শিক্ষক কিংবা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করবো। বর্তমানে এটা আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করি এতে শিক্ষা খাতের কিছু ঘাটতি পূরণ হবে।

তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে কাজ করছে। এরই মধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে।

এ ছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল নিয়োজিত আছে। শিক্ষক ও কর্মকর্তাদের মনে রাখতে হবে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষকেরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবেন। আর আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে পারে, পড়তে ও লিখতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

এ ছাড়া একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.