লন্ডনে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মঙ্গলবার রাতে কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে তিনি রওনা দেন। এরপর কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তার লন্ডন ক্লিনিকে যাওয়ার কথা রয়েছে।



