হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরে। দিনভর হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।
