Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

কুড়িগ্রামের সাবেক ডিসিসহ ৪ জনের নামে চার্জশিট

কুড়িগ্রামের সাবেক ডিসিসহ ৪ জনের নামে চার্জশিট

আলোচিত ‘সুলতানা সরোবর’ মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি (জেলা প্রশাসক) সুলতানা পারভীনসহ জেলা প্রশাসকের দপ্তরের চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

গত ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক রায়হানুল রাজ দুলাল কুড়িগ্রাম জেলা সদর ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।

Advertisement

খাস জমিতে সুলতানা সরকারি অর্থায়নে একটি পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করেন। এ খবর গণমাধ্যমে প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সংশ্লিষ্ট সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাসার দরজা ভেঙে তুলে আনেন তিনি।

রাতভর সেই সাংবাদিককে নিজ দপ্তরে নির্যাতন চালিয়ে মাদক মামলায় কারাগারে পাঠান। এ ঘটনায় ডিসিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ওই সাংবাদিক। পাঁচ বছর আগে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়। পরে ডিসির বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে।

যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে, তারা হলেন- কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন, কুড়িগ্রাম ডিসির দপ্তরের সাবেক আরডিসি নাজিম উদ্দিন, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলাম ও রিন্টু বিকাশ চাকমা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.