Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:43 pm
অন্যান্য

এবার দিনাজপুরে করোনার হানা

এবার দিনাজপুরে করোনার হানা

এবার দিনাজপুরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষায় দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Advertisement

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান।

দিনাজপুরের সিভিল সার্জন আসিফ ফেরদৌস বলেন, দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কীট পর্যাপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা জনগণকে আবারও মাস্ক পরা, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এর আগেও আমরা করোনা রোগীদের চিকিৎসা দিয়েছি। এখনো হাসপাতাল প্রস্তুত রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.