Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

ছাত্র আন্দোলনে হামলা: বগুড়ায় জাসদ নেতা ববি কারাগারে

ছাত্র আন্দোলনে হামলা: বগুড়ায় জাসদ নেতা ববি কারাগারে

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে তিনি বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীর তা নামঞ্জুর করে এ আদেশ দেন।

Advertisement

পরে বিকেলে পিপি আবদুল বাছেদ এ তথ্য দিয়েছেন।

আদালত ও মামলা সূত্র জানায়, বগুড়া জেলা জাসদের (ইনু) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববি বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সিনিয়র আইনজীবী।

২০২৪ সালের ৪ আগস্ট শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালিয়ে মারপিট, ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়। এ মামলায় অ্যাডভোকেট ববি এজাহার নামীয় আসামি।

বগুড়ার পিপি আবদুল বাছেদ জানান, অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববি হাইকোর্টে আবেদন করলে তাকে আট সপ্তাহের অর্ন্তবর্তী জামিন মঞ্জুর করা হয়। তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বুধবার দুপুরে বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীর তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.