Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:59 pm
অন্যান্য

‍উত্তরাঞ্চলে শীতে কাঁপছে মানুষ

‍উত্তরাঞ্চলে শীতে কাঁপছে মানুষ

উত্তরের জনপদ পঞ্চগড়, দিনাজপুর ও লালমনিরহাটে শীতের প্রকোপ বেড়েই চলেছে। তীব্র ঠান্ডা, সূর্যের অনুপস্থিতি এবং টানা কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে এই এলাকাগুলোর তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের পরিবার, বয়স্ক ও শিশুরা।

নববর্ষের প্রথম দিনেই পুরো এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে। সঙ্গে ছিল কনকনে ঠান্ডা বাতাস। এদিন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, বৃষ্টির মতো ঝরতে থাকা ঘন কুয়াশার কারণে এলাকাবাসীর শীতের কষ্ট আরও বেড়েছে।

Advertisement

দিনাজপুর ও লালমনিরহাটেও একই পরিস্থিতি বিরাজ করছে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় তাপমাত্রা বাড়ার কোনো লক্ষণ নেই। তীব্র ঠান্ডার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়ছে। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। হাট-বাজারে কাজের অভাব দেখা দিয়েছে, ফলে অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। বয়স্ক এবং শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে নিউমোনিয়া, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.