Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:51 pm
অন্যান্য

কুয়েটে অস্থিরতা : ছাত্রদলের প্রতি যে আহ্বান জানালেন শিবির সভাপতি

কুয়েটে অস্থিরতা : ছাত্রদলের প্রতি যে আহ্বান জানালেন শিবির সভাপতি

কুয়েটে অস্থিরতার পরিপ্রেক্ষিতে- অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার রাতে তার ভেরিফাইড ফেইসবুক আইডিটে এক স্ট্যাটাসের মধ্যদিয়ে এ আহ্বান জানান তিনি।

Advertisement

তিনি বলেন, “ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। উনাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বুঝানোর চেষ্টা করেছি- “অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন”।

কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন। যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মাঝে পার্থক্য কোথায়।”

শিবির সভাপিত বলেন, “আবারও বলছি আমরা আপনাদের শত্রু না। বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ (কম হোক বেশি হোক) তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। কিন্তু আপনারা হাটছেন ঠিক আগের মতো উল্টো পথে। দখলদারিত্বের মনোভাব পরিহার করে, শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন।”

তিনি আরো বলেন, “যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, তারা ছাত্রলীগের যে পরিণতি বরণ করিয়েছে আপনাদেরও একই পরিণতি করে ছাড়বে। শুভবুদ্ধির উদয় হোক এই কামনা। নতুবা সকল ব্যার্থতা ও পরিণতির দায় নিজেদেরকেই নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না। এই প্রজন্ম যথেষ্ট সচেতন। বিশেষ অনুরোধ- ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না। এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.