Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদারগঞ্জ প্রতিনিধি:

“এসো হে বৈশাখ, এসো এসো” স্লোগানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নববর্ষকে স্বাগত জানান।

এরপর বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন শেষে উপজেলা খরকা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।

এ সময় মডেল থানা ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পাশাপাশি উপজেলা চত্বরে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় ঐতিহ্যবাহী খাবার, লাঠিখেলা, সাপ খেলা ও হাড়িভাঙা খেলাসহ গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করে।

Advertisement