Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:21 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ওসির মতবিনিময়

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ওসির মতবিনিময়

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে সুসম্পর্ক ও সমন্বয় জোরদার করতে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন), সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সহ-সভাপতি নূর ই ইলাহী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিব এবং কার্যনির্বাহী সদস্য এহসানুল মাহবুব সাজিদসহ অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন বলেন, দেওয়ানগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।”
সভায় উপস্থিত সাংবাদিকরা থানার বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। জবাবে ওসি আনোয়ার হোসেন সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

Advertisement
Advertisement