Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে জুলাই শহীদ পরিবারের পাশে ছাত্রদল নেতা

সরিষাবাড়ীতে জুলাই শহীদ পরিবারের পাশে ছাত্রদল নেতা

Oplus_131072

সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলাম ও শহীদ রাব্বি হাসানের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন ছাত্রদল নেতা ফাইয়াজ কবির তাওয়াফ।

Advertisement

ফাইয়াজ কবির বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সভাপতি। তিনি সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীনের ছেলে এবং জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের ভাতিজা।

সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন রাতে তিনি শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদের উপহার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার ও সহ-সভাপতি আব্দুল খালেক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রনেতা রাফি ইসলাম কাব্য প্রমুখ।

ছাত্রনেতা ফাইয়াজ কবির তাওয়াফ বলেন, “আমি নিজেও জুলাইযোদ্ধা ছিলাম। সৃষ্টিকর্তার কৃপায় প্রাণে বেঁচে ফিরেছি, কিন্তু আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আমাদের উচিত সবসময় শহীদ পরিবারগুলোর খোঁজখবর রাখা এবং তাদের পাশে থাকা।”

তিনি আরও বলেন, “বিবেকের দায়বদ্ধতা থেকে ঈদ উপলক্ষে জুলাই-শহীদ রবিউল ইসলাম ও রাব্বি হাসানের পরিবারকে খোঁজখবর নিতে তাঁদের বাড়িতে যাই। সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের দিকনির্দেশনায় আমার সাধ্যমতো তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেই এবং ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করি।”

Advertisement