Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

উত্তাল শহীদ মিনার: ১৫ দিনের মধ্যে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণার দাবি

উত্তাল শহীদ মিনার: ১৫ দিনের মধ্যে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণার দাবি

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দাবি করেন আখতার।

Advertisement

এসময় ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, এই মুহূর্তে খবর দে, শেখ হাসিনার কবর দে, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’-এমন নানা স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.