Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:59 pm
অন্যান্য

নওগাঁয় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

নওগাঁয় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

মুক্তকাল ডেক্স:
নওগাঁ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে হাঁসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে জামায়াতের চারজন ও বিএনপির একজন কর্মী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত জামায়াত কর্মীরা হলেন—হাসান প্রামাণিক (৩৮), জাহিদ হাসান (২৫), মোস্তাফিজুর রহমান (৫৮) ও রুস্তম আলী (৪০)। আহত বিএনপি কর্মী রাকিব হাসান (২০) হাঁসাইগাড়ি ইউনিয়নের গোপাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে জামায়াত প্রার্থী আ স ম সায়েম ওই এলাকায় যান। প্রচার শেষে তিনি একটি বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় বিএনপির কয়েকজন কর্মী ভিডিও ধারণকে কেন্দ্র করে আপত্তি তুললে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে বিএনপির কিছু নেতাকর্মী জামায়াতের কর্মীদের একটি বাড়িতে আটকে রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।
ঘটনার বিষয়ে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পৃথক বক্তব্য দেওয়া হয়েছে। উভয় দলই পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement