Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:21 pm
অন্যান্য

ওসমান হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করা হবে: ডিএমপি কমিশনার

ওসমান হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করা হবে: ডিএমপি কমিশনার

Oplus_131072

মুক্তকাল ডেক্স:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের নাম ও পরিচয় প্রকাশ করা হবে।
শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন,
‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি রহস্যজনক ঘটনা। এর পেছনে যারা জড়িত, সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। হত্যার মূল রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন—অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া, স্ত্রীর বড় ভাই শিপু ও গার্লফ্রেন্ড মারিয়া।
ডিএমপি কমিশনার আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য রাখা আছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।
তিনি বলেন,
‘তদন্তে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। এ ঘটনায় ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে।’
ডিএমপি কমিশনার জানান, সরকার পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে এ ঘটনার নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে এবং তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পাশাপাশি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

Advertisement