Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:18 pm
অন্যান্য

শেরপুর সদর ও পৌরসভা ছাত্রদলের কমিটি গঠন

শেরপুর সদর ও পৌরসভা ছাত্রদলের কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শেরপুর পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

শেরপুর সদরে ছাত্রদলের কমিটিতে সভাপতি হুমায়ুন কবির ইমরান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাসেল। এ ছাড়া শেরপুর পৌরসভা ছাত্রদলের কমিটির সভাপতি সাকিবুল হাসান তারা এবং সম্পাদক রাকিব হাসান।

Advertisement

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির নেতাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

শেরপুর সদর উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি হুমায়ুন কবির ইমরান বলেন, যেদিন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্রদলের সঙ্গে লেগে আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি। তবু কোথাও আপোষ করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করব।

পৌরসভা ছাত্রদলের সভাপতি সাকিবুল হাসান তারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে পৌর ছাত্রদলের কল্যাণে কাজ করবো। সংগঠনের গতিশীলতা বাড়াতে মঙ্গলবার সকাল থেকেই কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন, দলের বিপদে আপদে সম্মুখ সমরে ছিলেন, দল তাদের মূল্যায়ন করেছে। কেন্দ্র ঘোষিত কমিটি অত্যন্ত ভালো হয়েছে। এ ছাড়া কেন্দ্র যাদের যোগ্য স্থানে রাখার প্রয়োজন মনে করেছেন তাদেরই রেখেছেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.