Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
অন্যান্য

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় স্মারকলিপি

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় স্মারকলিপি

কে এম আহসান , শেরপুর প্রতিনিধি: শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তি এলাকায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে  শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।

Advertisement

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় মাদক , চোরাকারবার ও অবৈধভাবে বালু উত্তোলন সম্পর্কিত খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.