Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:55 am
অন্যান্য

ঝিনাইগাতীতে এক মৎস্যজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইগাতীতে এক মৎস্যজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

কে.এম আহসান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও নয়াপাড়ায় মজনু মিয়া (১৮) নামের এক ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে। মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের দ্বিতীয় ছেলে।

বিষয়টি ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক নিশ্চিত করেন।

Advertisement

পরিবার ও এলাকাবাসী সূত্র জানাযায়, মজনু মিয়া পেশায় একজন মৎস্যজীবী ছিলেন । ৪ ভাইবোনের মধ্যে মজনু মিয়া একাই বাড়িতে থাকতো। তার বাবা জিয়ারুল হক, মা এবং বড়ভাই কর্মসূত্রে ঢাকার আশুলিয়া থাকেন। এক‌ই বাড়িতে তার নানা মোফাজ্জল ও দুই মামা বসবাস করেন। গত রাতে বাজার থেকে বাড়ি ফিরে খাওয়া শেষে রাত ১০ টার দিকে নিজের ঘরে ঘুমাতে যায় মজনু। শনিবার ওই গ্রামে স্মার্টকার্ড বিতরণের কথা বলে জানা যায়। স্মার্ট কার্ড সংগ্রহের জন্য আজ শুক্রবার সকালে ঢাকা হতে সবাই বাড়িতে আসেন। মজনুর মা ছেলে মজনুর খোঁজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া পায়নি। পরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের ধরনায় মজনুর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।

এলাকাবাসী এবং পরিবারের লোকজন এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে, এ কারণ জানা যায়নি। মজনু মিয়া খুবই ভালো ছেলে ছিল এবং কারো সাথে তার কোন বিবাদ ছিলনা বলে জানান পরিবারের লোকজন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ।

এ বিষয়ে ঝিনাইগাতি থানার ওসি সাথে কথা বললে তিনি মুক্তকালকে বলেন এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.