Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:03 pm
অন্যান্য

হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

মারাত্মক আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার মধ‍্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন। এছাড়া একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.