Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
অন্যান্য

লক্ষ্মীপুরের ইউপি সদস্যের লাশ ময়মনসিংহ থেকে উদ্ধার

লক্ষ্মীপুরের ইউপি সদস্যের লাশ ময়মনসিংহ থেকে উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে লক্ষ্মীপুরের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আরিফুর রহমান (৪৮)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদেও ছিলেন তিনি।

বুধবার (১ জানুয়ারি) রাতে ময়মনসিংহের তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, নিহত আরিফুর রহমান রড-সিমেন্টের ব্যবসা করতেন বলে জানা গেছে। তিনি মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বলে জানিয়েছেন তার স্ত্রী মুক্তা বেগম।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, গত ৫ আগস্টের পর থেকে আরিফুর রহমান পলাতক ছিলেন। তিনি হত‍্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারিসহ পাঁচটি মামলার আসামি। এলাকায় তিনি ডাকাত হিসেবে বহুল পরিচিত। এ ছাড়া সাধারণ মানুষ তাকে নির্যাতনকারী হিসেবে চিনেন। শুনেছি ময়মনসিংহে তার মরদেহ উদ্ধার হয়েছে। তবে এ নিয়ে অফিসিয়ালি আমার কাছে কোনো তথ‍্য নেই।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.