Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:35 pm
সরিষাবাড়ি

সরিষাবাড়িতে জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষে ১১ দলের মিছিল ও সমাবেশ

সরিষাবাড়িতে জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষে ১১ দলের মিছিল ও সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.96666664, 0.4578125);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়িতে জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) ১১ দলের উদ্যোগে সকাল এগারোটায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি সরিষাবাড়ী কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার অটো স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Advertisement

মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের আমির ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল এর সভাপতিত্বে ও পৌর আমীর গোলাম রব্বানী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এনসিপি’র সদস্য সচিব ডাঃ মোশাররফ হোসেন।
আরো বক্তব্য রাখেন জামায়াতের পৌর মেয়র প্রার্থী অধ্যাপক শামীম হোসাইন সোহেল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা নুরুল হক জামালী, উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা এনসিপি’র আহ্বায়ক রাসেল আহমেদ, সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রশিবির উত্তর এর সভাপতি আখতারুজ্জামান, উপজেলা ছাত্রশিবির দক্ষিণ এর সভাপতি এম নবী হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ৫ই আগষ্ট স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি। আশা করেছিলাম একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। কিন্তু বর্তমান সরকার হাসিনার মত সেই একই পন্থায় দেশ পরিচালনা করছে। বিরোধী দলের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য পণ্যদ্রব্যের দাম ধীরে ধীরে জনগণের ক্রয় সীমানার বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় দিয়ে চলতে পারে না। প্রয়োজনে আবার একটি গণঅভ্যুত্থান হবে। তবুও বাংলাদেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।

Advertisement