Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ইলেকট্রিশিয়ান গুরুতর আহত

মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ইলেকট্রিশিয়ান গুরুতর আহত

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল (২৬) নামে এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদের পাশে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন কাজল। এতে তার কোমর ও হাতের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুরে রেফার্ড করেন। জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়। সর্বশেষ ময়মনসিংহের চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে কাজলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় তিনি কীভাবে খুঁটিতে কাজ করছিলেন এবং কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের কয়ড়া সাব-জোনাল অফিস ও সাবস্টেশনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। ফলে দুর্ঘটনার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Advertisement