Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের ৯৯ সদস্যের কমিটি

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের ৯৯ সদস্যের কমিটি

জামালপুরের মাদারগঞ্জের প্রকৌশলীদের সংগঠন মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের ৯৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জনীকে সভাপতি এবং প্রকৌশলী আরিফুল অন্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জি. অনুপম বাশার, ইঞ্জি. মাহমুদুল হাসান ডলার, ইঞ্জি. আহসানুল বারী, ইঞ্জি. মাজহারুল ইসলাম রিপন, ইঞ্জি. আরিফুর রহমান, ইঞ্জি. এইচ এম হাবিবুর রহমান লিটন, ইঞ্জি. হেলাল উদ্দিন সরকার, ইঞ্জি. লেমন হাসান ও ইঞ্জি. আল আমিন।

Advertisement

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ইঞ্জি. রাশেদুল ইসলাম, ইঞ্জি. এম আর মুস্তাকিম রহমান, ইঞ্জি. সরোয়ার জাহান সুমন, ইঞ্জি. মোশারফ হোসেন, ইঞ্জি. মশিউর রহমান, ইঞ্জি. হযরত আলী, ইঞ্জি. সামছুল ইসলাম ও ইঞ্জি. রহিম বাদশাকে। কোষাধ্যক্ষ সম্পাদক হিসেবে রয়েছেন ইঞ্জি. আসাদুজ্জামান আসাদ।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জি. জিয়াউল হক জুয়েল, ইঞ্জি. লিপসন মিয়া, ইঞ্জি. তাকিবুল ইসলাম, ইঞ্জি. শহিদুল ইসলাম সাঈদ, ইঞ্জি. মিজানুর রহমান ও ইঞ্জি. আল আমিন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিটির মাধ্যমে মাদারগঞ্জের প্রকৌশলীদের মধ্যে পেশাগত যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ বাড়বে।

মাদারগঞ্জের উন্নয়ন পরিকল্পনা ও প্রকৌশল-সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বিত উদ্যোগও এ ফোরামের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Advertisement