Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:31 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারগঞ্জে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে খুশি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার আমজাদ হোসেনের মেয়ে।

Advertisement

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খুশির বাবা-মা তাকে বাড়ির আঙিনায় খেলতে রেখে ঘরে যান। কিছুক্ষণ পর আঙিনায় খুশিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন তারা।

পরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহমেদ পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, বিষয়টি তিনি অবগত আছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement