মাদারগঞ্জ প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও পদক প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাদারগঞ্জ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদের খরকা হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আছাদুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. শাহীন আলম।
এ সময় স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে বক্তব্য দেন এস এম শফিউল্লাহ সবুজ, রাকিবুল ইসলাম বকুল ও শাহ আব্দুল্লাহ সবুজসহ অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
