Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:35 pm
ইসলামপুর

ইসলামপুরে সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ, ডিলারকে জরিমানা

ইসলামপুরে সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ, ডিলারকে জরিমানা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর বাজারে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রবিবার (৩০আগস্ট) বিকাল ৬ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স মা ট্রেডার্স ও মেসার্স আমজাদ ট্রেডার্স এই দুই মালিককে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকের জন্য নির্ধারিত সার নিয়মবহির্ভূতভাবে কালোবাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স এবং মেসার্স আমজাদ হোসেন তরফদার এর বিক্রয় কেন্দ্র এবং গুদাম পরিদর্শন কালে সার বিক্রয়ে অনিয়ম, বিক্রয় রেজিস্টারের সাথে রশিদ এর অসামঞ্জস্য, রশিদ ছাড়া বিক্রয় এবং মজুদের সাথে রেজিস্ট্রার এর অমিল থাকার কারণে, কৃষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের জানান, অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়ম, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ সহ কৃষি বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement