সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে ইসলামপুর স্টেশনের দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




