Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
দেওয়ানগঞ্জ

আখচাষ সম্প্রসারণে বোয়ালমারীতে চাষীদের সঙ্গে, জিবাসুমি মহাব্যবস্থাপকের মতবিনিময়

আখচাষ সম্প্রসারণে বোয়ালমারীতে চাষীদের সঙ্গে, জিবাসুমি মহাব্যবস্থাপকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলার বোয়ালমারী গ্রামে আখচাষ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ পরিদর্শন ও আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জিল বাংলা চিনিকল লিমিটেড (জিবাসুমি)-এর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল বাংলা চিনিকল লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মুহাম্মদ আলাউদ্দিন।

Advertisement

মাঠ পরিদর্শনকালে নতুন পকেট ব্লকে আখ রোপণের জন্য ধানি জমির নির্দিষ্ট সাব-ব্লক নির্বাচন করা হয়। এ সময় স্থানীয় আখচাষী মোকছেদ আলী, নান্নু হাজী, সাইদুর রহমানসহ বর্গাচাষে যুক্ত কৃষকদের সঙ্গে আখচাষ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মহাব্যবস্থাপক (কৃষি)।

মতবিনিময় কার্যক্রমে ৪৩ নম্বর ইউনিটের প্রগতিশীল আখচাষী কৃষিবিদ ডা. মো. শফিকুর রহমান (শিবলী) সহযোগিতা করেন। এছাড়া ওই ইউনিটের সিডিএ প্রদ্যুৎ কুমার পালের সঙ্গে চাষীদের সুসম্পর্ক ও সমন্বয়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

পরিদর্শনকালে ৪৩ নম্বর ইউনিটের সিডিএ প্রদ্যুৎ কুমার পাল এবং মিলসগেইট ‘এ’ সাবজোনের ৫ নম্বর ইউনিটের সিডিএ মফিজুল ইসলাম (মুকুল) মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। পরে ৫ নম্বর ইউনিট পরিদর্শনের সময় স্থানীয় আখচাষী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে কুশল বিনিময় করেন মহাব্যবস্থাপক (কৃষি) এবং আখচাষ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
চিনিকল কর্মকর্তা, সিডিএ ও স্থানীয় কৃষকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বোয়ালমারী ও আশপাশের এলাকায় আখচাষ সম্প্রসারণে কৃষকদের আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Advertisement