সাজ্জাদ হোসাইন শাহীন
জামালপুরের মেলান্দহে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যহতি নিলেন ছাত্রলীগ নেতা মো. সুমন মিয়া।
রবিবার (৭সেপ্টম্বর) বিকালে মেলান্দহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমন মিয়া বলেন, আমি ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উপজেলার আদ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সাংগাঠনিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ সে সময় দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করে। তখন থেকেই আমি রাজনীতি থেকে নিষ্ক্রিয়। চাকরি সুবাদে এখন ঢাকায় অবস্থান করি।একটি মহল রাজনৈতিক মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে।
তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃকতা নেই। ভবিষ্যতেও কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হওয়ার ঘোষণা দেন।
কেউ যাতে রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে না পারে সেজন্য সমাজের সকল শ্রেণী পেশার লোকজনের সদয় দৃষ্টি কামনা করেন।




