Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

হাছিনা গাজী বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাছিনা গাজী বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে জামালপুরের বকশিগঞ্জের হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়েছিল গত ৩১ জুলাই। তবে অনিবার্য কারণে সেদিন পুরস্কার প্রদান করা সম্ভব হয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা মো. আখতারুজ্জামান, মোহাম্মদ আজিজুর রহমান, জুলেখা খাতুন, আব্দুল বাসেত, ফুরকান আলী, মোশাররফ হোসেন, বীথি বিশ্বাস, হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, সাবিনা জাহান,রনি মিয়া প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব তুলে ধরে এ বিষয়ে সামাজিক, শিক্ষাগত ও পারিবারিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং পরিবেশ ও জলবায়ু সচেতনতার বিষয়ে ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।

Advertisement