Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের আজ ২৬তম মৃত্যুবার্ষিকী

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের আজ ২৬তম মৃত্যুবার্ষিকী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও ভাষাসৈনিক ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ।

Advertisement

১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম এই নেতা চারদলীয় ঐক্যজোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তার সাহসী নেতৃত্ব জাতি ও দল আজীবন স্মরণ করবে।

১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারির জন্য সিঙ্গাপুর যাওয়ার পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

এর মধ্যে রয়েছে- দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, কবর জিয়ারত ও দোয়া মাহফিল।

এ ছাড়া স্থানীয় মসজিদগুলোতেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.