Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫  উপলক্ষে জনসচেতনতামূলক সভা 

মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫  উপলক্ষে জনসচেতনতামূলক সভা 

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি || নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যে জামালপুরের  মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫  উপলক্ষে  জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকাল ৩ টায়  উপজেলা ভূমি অফিস চত্বরে ফানুস উড়িয়ে ভূমি মেলা শুভ উদ্বোধন করা হয়,  বর্ণাঢ্য র‍্যালী শেষে পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি’র সমাপনী বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।

Advertisement

উপজেলা সমাজ সেবা অফিসার ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসান আল মামুন, মুক্তিযোদ্ধা আলী আকবর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, বালিজুড়ী ইউনিয়নের সেবা গ্রহিতা মাইদুল ইসলাম সুমন, আদারভিটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কে এম শহিদুল্লাহ প্রমূখ। এ সময় উপজেলা আইসিটি অফিসার নূর ইসলাম ও বিআরডিবি অফিসার রহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ভূমি অফিসের স্টাফবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.