জামালপুর জেলা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফু্য়াদ বলেন, যে আওয়ামী ফ্যাসিবীদকে গনঅভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করা হয়েছিল, সে আর ফিরবে না। অনলাইনে উস্কানি দিয়ে দুনিয়ার কোন শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবে না গনতন্ত্রকামী জনগন। আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে জামালপুরবাসী, যেটা আবারো প্রমাণ করে দিয়েছে দেশের তরুন-যুবকরা। গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-মাঠ দখলের যে প্রতিযোগীতা দেখেছি, জনগন সেটা চলতে দিবে না। যদি কেউ মনে করে যে গনঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তরুনদের স্বপ্নকে ব্যর্থ করে দেবে, তা সফল হবে না। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় এবি পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসমাবেশে ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, আগামী দিনে যারা ক্ষমতায় ফিরবার স্বপ্ন দেখছেন, তাদের পতিত সরকারের কর্মকান্ড থেকে শিক্ষা নেয়া জরুরী। পুরাতন বংশীয় লুটপাট তরুনরা আর মেনে নেবে না, তাই চরিত্র বদলান, তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে।
