আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে জামালপুরের পাঁচ আসনেও সম্ভাব্য বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
পাঁচটি সংসদীয় আসনে সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন যারা:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ) এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-২ (ইসলামপুর) সুলতান মাহমুদ বাবু, তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) মোস্তাফিজুর রহমান বাবুল, তিনি কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) মো. ফরিদুল কবির শামীম তালুকদার, জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
জামালপুর-৫ (সদর উপজেলা) শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক।




