Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:20 pm
জামালপুর

সরিষাবাড়ীতে অবৈধ ভবন নির্মাণে প্রশাসনের অভিযান, জরিমানা আদায়

সরিষাবাড়ীতে অবৈধ ভবন নির্মাণে প্রশাসনের অভিযান, জরিমানা আদায়

Oplus_131072

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় অনুমোদন ছাড়াই সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার (১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন এবং অনুমতি ছাড়াই কাজ শুরু এবং ভাড়া দেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

Advertisement

অভিযোগ রয়েছে, লক্ষী চান চৌধুরী ও তার স্ত্রী ডালিয়া চৌধুরী, ছেলে বিজয় চৌধুরী ,সঞ্জয় , হৃদয় চৌধুরী ও রাজীব সহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি ভূমিতে ভবন নির্মাণ ও সংযোজনের কাজ চালিয়ে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় জনগণ, সাংবাদিক ইসমাইল হোসেন সহ পেশাদার সাংবাদিকগণ ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন , যুবদল নেতা দুলাল মিয়া, স্থানীয় এলাকাবাসী নজরুল ইসলাম এর প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ লক্ষ্যে সরিষাবাড়ি থানা পুলিশের সহযোগিতায়, পৌর প্রশাসন এর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন—“আইনের শাসন প্রতিষ্ঠায় এটি প্রশংসনীয় উদ্যোগ, যা ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

Advertisement